
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহীদ নাজিম উদ্দিন স্কুল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে উভয় দলের খেলোয়াড়দের মাঝে দারুণ ক্রীড়াশৈলী ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময় শেষে নয়নপুর ও ভায়াবর দলের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই উত্তেজনাকর খেলাটিকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
খেলায় ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক তারেক উল্লাহ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম হারিজ।
উল্লেখ্য, এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রাইজ মানি ও পুরস্কার এবং রানার্স আপ দলের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার প্রাইজ মানি ও পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে আজকের খেলাটি সম্পন্ন হয়।
প্রতিনিধির নাম 



















