১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর,অক্ষত এমপি

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই সময়ে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ায় উপজেলাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে নেতাকর্মীদের মধ্যে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানিয়েছেন,তিনি দাবি করেছেন,এই হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন,হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি। বিস্তারিত তথ্য তদন্তর পরে জানা যাবে। এই বিষয়ে জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান বলেছেন,উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিলো। সভা স্থলেই এই হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর,অক্ষত এমপি

Update Time : ০৪:১২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬