১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপার্সন, গনতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান প্রমূখ।
উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার বলেন, মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপোসহীন নেত্রী সম্পুর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। আমরা লক্ষ করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত আছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকুলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্যদিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ মো. জয়নাল আবেদীন সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে পবিত্র মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬