০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা, মারধর, স্বর্ণালংকার লুট ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সেলিনা (৩৫) নামের এক বেদেপল্লীর নারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দক্ষিণ ডেফলাই বেদে পল্লীতে তার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। শনিবার (১৫ আগস্ট) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে পূর্ববিরোধের জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলে, ছোট বোনের স্বামী, বাবা এবং তিনি নিজেসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। লিখিত বক্তব্যে সেলিনা বলেন, ১২ আগস্ট রাতে তার বড় ভাইয়ের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। পরে স্থানীয় কয়েকজন নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পর ১৩ আগস্ট রাত আনুমানিক ১২ টার দিকে ১৪-১৫ জন তার বিয়েবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনার অভিযোগ, হামলাকারীরা চাপাতি, ছুরি, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হলে সেটি তার কপালের বাম পাশে লাগে এবং রক্তাক্ত জখম হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সেলিনা। একই সময় তার ছোট বোনের স্বামীকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হলে তিনি সরে যাওয়ায় শাবলের আঘাত তার পায়ের বুড়ো আঙুলে লাগে বলে অভিযোগ করেন তিনি। তার বাবাকেও আঘাত করা হয়েছে বলে জানান সেলিনা। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার ছেলের হাত থেকে দুইটি স্বর্ণের আংটি ও একটি স্বর্ণের ব্রেসলেট নিয়ে যাওয়া হয়। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র, হাঁড়ি-পাতিল, ট্রাংক এবং বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া করা ডেকোরেটরের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন সেলিনা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করলে তারা রক্ষা পান বলে জানান তিনি। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সেলিনা অভিযোগের সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬