
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা ও ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জ্ঞাপন করেছেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এবং ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “১৫ই আগস্ট জাতির আত্মদহনের দিন। ১৯৭৫ সালের এই দিনে নরপশুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। এটি বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।”
তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জানান।
প্রতিনিধির নাম 



















