০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খরমপুর কেল্লা শহীদ (রহ.) এর ওরসের তৃতীয় দিনে তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ পীর কল্লা শহীদ (রহ.)-এর পবিত্র বাৎসরিক ওরস মোবারকের তৃতীয় দিন আজ।

ওরসকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকানের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানমালা পরিচালনার জন্য এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাজার ও মেলা এলাকায় তিন শতাধিক পুলিশ সদস্য কঠোর নিরাপত্তাদায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

​এছাড়া রেলওয়ে ও নদীপথেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা নির্বিঘ্নে মাজার জিয়ারত ও বিভিন্ন ধমীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

খরমপুর কেল্লা শহীদ (রহ.) এর ওরসের তৃতীয় দিনে তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা

Update Time : ০৫:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬