০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার পৌর জামায়াতের আমির বাবুকে বরখাস্ত

মিজানুর রহমান (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার এবং শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির একরামুল হক বাবুকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে অবশেষে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের (ইফা) চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, শিক্ষকদের সাথে অসদাচরণ এবং সরকারি এই মডেল মসজিদকে দলীয় কার্যক্রমে ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
ইসলামী ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কেন্দ্র পরিদর্শনের সময় মক্তব পরিচালনার সাথে যুক্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে নিয়মিত অসদাচরণ এবং সামান্য অজুহাতে অশালীন ভাষা ব্যবহার করে হয়রানি করতেন তিনি।
​সরকারি মডেল মসজিদকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড এবং নিজেদের ঘরোয়া প্রোগ্রাম পরিচালনার মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন, যা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী।
​স্থানীয় শিক্ষক সমাজ এবং সচেতন মহলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সুনির্দিষ্ট অভিযোগ সংবলিত লিখিত দরখাস্ত দেওয়ার পর প্রশাসন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বরখাস্তকৃত কেয়ারটেকার একরামুল হক বাবু মুঠোফোনে তার সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করলেও বিস্তারিত বিষয়ে ফোনে কথা না বলে সরাসরি সাক্ষাতের অনুরোধ জানান।

​অন্যদিকে, এই প্রশাসনিক পদক্ষেপে স্থানীয় শিক্ষক, সচেতন মহল ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং দায়িত্বশীল মহলে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শিবগঞ্জে উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার পৌর জামায়াতের আমির বাবুকে বরখাস্ত

Update Time : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬