০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলার সেরা সার্জেন্ট ভালুকা জোনের মোঃ ইউসুফ মিয়া

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে সম্মাননা পেয়েছেন ভালুকা ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া। কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। ​দীর্ঘদিন পর ময়মনসিংহ জেলায় ট্রাফিক সার্জেন্ট পদে কৃতিত্বপূর্ণ এই সম্মাননা অর্জন করায় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সকল সদস্যের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজ সোমবার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত পুলিশ সুপার (এসপির) সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার হস্তান্তর করা হয়। সভায় উপস্থিত উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ সার্জেন্ট ইউসুফ মিয়ার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদ তুলে দেন। ​পুরস্কার প্রাপ্তির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সার্জেন্ট মোঃ ইউসুফ মিয়া জানান, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। ভালুকা ট্রাফিক জোন এলাকায় মহাসড়কে যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতে আমি ও আমার টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই অর্জনের পেছনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সার্বিক সহযোগিতা ছিল। ময়মনসিংহ জেলা পুলিশের এই সম্মাননা আমার ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।” ​উল্লেখ্য, ভালুকা ট্রাফিক জোনে যোগদানের পর থেকেই মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে সার্জেন্ট ইউসুফ মিয়া বিশেষ ভূমিকা পালন করে আসছেন। এ অর্জনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ময়মনসিংহ জেলার সেরা সার্জেন্ট ভালুকা জোনের মোঃ ইউসুফ মিয়া

Update Time : ০৪:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬