০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোহাম্মদ দুদু মল্লিক , শেরপুর প্রতিনিধি :
‘বৈচিত্র্যে ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং গারো, হাজং, কোচ, বর্মন, হদি ও বানাই সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠন এবং কালচারাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাদব হাজংয়ের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান পালিক কুবীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহেশ্বর কোচ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি বরেন্দ্র কোচ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য স্বপন চন্দ্র বর্মন প্রমুখ।

বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ০৪:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬