
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম
সামাজিক ও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় রাউজান প্রবাসী যুব পরিষদের পক্ষ থেকে নবনির্মিত গশ্চি পাঠানপাড়া জামে মসজিদের কর্তৃপক্ষের নিকট উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বাদে জুমা মসজিদ প্রাঙ্গণে অনুদান হস্তান্তর করেন রাউজান প্রবাসী যুব পরিষদের সভাপতি মোহাম্মদ মাহাবুল আলম মুন্না। এ সময় উপস্থিত ছিলেন রাউজান প্রবাসী যুব পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ এইচ এম মোহাম্মদ জুয়েল খান, উপদেষ্টা মোহাম্মদ শফি মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য মোহাম্মদ আলম, সদস্য মোহাম্মদ সাকিব, অফিস সহকারী মোহাম্মদ সোহেল।
রাউজান প্রবাসী যুব পরিষদ ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে—ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অনুদানকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
প্রতিনিধির নাম 



















