১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – ত্রাণ বিতরন অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী

আজিজুল ইসলাম. পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে, কোনোভাবেই সেই লক্ষ্য ব্যর্থ হতে দেওয়া হবে না। তাই দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের অধিকার বঞ্চিত করে কেড়ে নেয়া হয়েছিল বাকস্বাধীনতা। তিনি দাবি করেন, সেই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। তিনি বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আহম্মেদ সোহেল মনজুর বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধের কোনো তথ্য থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা প্রয়োজনে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। ত্রান সামগ্রী বিতরনের পরে উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই গনঅভ্যুথান উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে পুনরায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থেকে গুণগত মান বজায় রেখে উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – ত্রাণ বিতরন অনুষ্ঠানে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী

Update Time : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬