০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি

এস.এম.মোস্তাফিজুর রহমান।।আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামে মুরগির খামারের সোলার ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দেওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,কোদন্ডা গ্রামের স্বাধন চন্দ্র দাশ’র ছেলে প্রদীপ দাশ’র মুরগির খামার থেকে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় একটি সোলার ব্যাটারি চুরি হয়। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে আদালতপুর গ্রামের জয়নাল গাজীর ছেলে মো.ইউনুছ গাজী (২৫) ওই ব্যাটারিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। একই গ্রামের রুবেল বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন।
খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল সংখ্যক এলাকাবাসী জড়ো হন। পরে গ্রাম পুলিশ এবাদুল ইসলাম সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের দাবি,জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউনুছ বলেন,তিনি ব্যাটারিটি চুরি করেননি। আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আলিফ বিল্লাহ ব্যাটারিটি তার কাছে এনে দিয়েছিলেন। তবে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ,আলিফ বিল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী প্রদীপ দাশ জানান,এর আগেও তার বাড়ি থেকে একটি এফজেড ডিলাক্স মোটরসাইকেল,একটি দেড় ইঞ্চি পানির মোটর ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। কিন্তু ওই ঘটনাগুলোরও কোনো সুরাহা হয়নি।
স্থানীয়দের ভাষ্য,ইউনুছ মাদকাসক্ত এবং অতীতেও বিভিন্ন ঘটনায় তাকে সতর্ক করা হয়েছিল।
পরে ভবিষ্যতে আর কোনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না—এমন অঙ্গীকারের ভিত্তিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি

Update Time : ০৪:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬