
থানচি (বান্দরবান) প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা দুর করা এবং হামে আক্রান্ত রোগীদের দ্রুত সুচিকিৎসার নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ আগস্ট সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবে সামনে জেলায় পাহাড়ি ছাত্র সংগঠনে যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
বাবু শৈনাং খুমী সভাপতিত্বে, উপস্থিত মানববন্ধন বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে দুর্গম এলাকায় গুলোতে বর্তমান হাম সহ বিভিন্ন রোগের আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য বিভাগের, রোগীদের দ্রুত সুচিকিৎসার নিশ্চিত করার দাবি জানান।
পাহাড়ি অঞ্চলে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদ অধীনে থাকার স্বাস্থ্য বিভাগের আরও দায়িতশীল ও জবাবদিহী মূল্য হওয়ার আহবান জানান তারা।
বক্তারা অবিলম্বে বান্দরবানে দুর্গম পাহাড়ি প্রতিটি এলাকায় পাড়া সহ গ্রামের মেডিকেল টিম পাঠিয়ে হাম আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার ও প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করার দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্র সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ছাত্র সংগঠনে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করার মধ্য দিয়ে আয়োজিত মানববন্ধন সমাপ্তি হন।
প্রতিনিধির নাম 



















