০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর উপজেলার হাশিমপুরে ভোক্তা-বিএসটিআই যৌথ অভিযানে বরিশাল রেস্টুরেন্টেকে ৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাসিমপুর বাজারে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নিম্নমানের দই ও মিষ্টি তৈরি, নোংরা পরিবেশ ময়লা আবর্জনার পাশে মিস্টি দই সংরক্ষণের অভিযোগে ‘বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের সদস্যরা অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​উল্লেখ্য, গত ২ আগস্ট (রবিবার) ‘বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “যশোরে বিএসটিআই অনুমোদনহীন মিষ্টি ও দইয়ের কারখানা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরদিনই, ৩’রা আগস্ট (সোমবার) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই যৌথভাবে হাশিমপুর বাজারের “বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে” এই অভিযান পরিচালনা করেন।

​অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন,হাসিমপুর বাজারের ‘বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ আমরা অভিযান পরিচালনা করি। বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে দই তৈরি করে আসছিল পাশাপাশি মিষ্টি তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​এ বিষয়ে বিএসটিআই-এর ফিল্ড অফিসার রাসাদুল ইসলাম জানান, আমরা একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছি এবং আমাদের উপস্থিতি টের পেয়ে বাজারের বাকি দোকান গুলো বন্ধ করে পালিয়ে যায়।

এটি আমাদের নিয়মিত অভিযানেরই অংশ অনুমোদনহীন অন্যান্য কারখানা ও দোকানগুলোতেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।”

​জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ অভিযান পরিচালনকারী দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যশোর সদর উপজেলার হাশিমপুরে ভোক্তা-বিএসটিআই যৌথ অভিযানে বরিশাল রেস্টুরেন্টেকে ৩ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬