০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ আগস্ট শুরু হতে যাওয়া জাতীয় মৎস্য পক্ষ সফলভাবে উদযাপন এবং মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।
তাঁরা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মৎস্যচাষি এবং অন্যান্য অংশীজনের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন আয়োজনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান, পোনা মাছ অবমুক্তকরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, টেকসই চাষাবাদে উৎসাহ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি উৎপাদন বাড়াতে টেকসই মৎস্য চাষে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব

Update Time : ০৪:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬