০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজ খানের আড়াই বছরের ছোট ছেলে জিনান।পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মোরেলগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এদিকে, বর্ষা মৌসুমে পুকুর, খাল ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Update Time : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬