১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: দুজন নিহত, গুরুতর আহত আরও ২

মঞ্জুর আলম তালুকদার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ঐ দোকানদার সহ দুজন মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন এবং এতে আরো দুই জন গুরুতর আহত হয়েছেন।

আজ ২ আগষ্ট (রোববার) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্রের (টিহাকু) স্ত্রী শাস্তি রাণী (৫০),একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায়(৫০)।
আহতরা হলেন,একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে এবং চা খেতে পাশের একটি চায়ের দোকানে একসাথে জড়ো হন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। আড্ডা ও চা পানের মাঝেই হঠাৎ চায়ের দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হয়।

বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানকার দায়িত্ব রত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, “বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানকালেই এই দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাত: দুজন নিহত, গুরুতর আহত আরও ২

Update Time : ০৪:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬