
মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ ৪৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে গৃহনির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এলাকার উন্নত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















