০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আশাশুনি উপজেলার বুধহাটায় বেতনা নদী-সংযুক্ত গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত বুধহাটা পশ্চিমপাড়া-হাবাসপুর এলাকা থেকে পূর্বপাড়ার স্লুইস গেট পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতক্ষীরা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে খাল থেকে কচুরিপানা, বর্জ্য ও আগাছা অপসারণে অংশ নেন।
স্থানীয়দের ভাষ্য,দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও কচুরিপানায় খালটি ভরাট হয়ে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই বুধহাটা,কুল্যা, হাবাসপুর,কুলতিয়া ও চাঁদপুরসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
খাল পরিষ্কারের ফলে অনতাকুড়,হাবাসপুর,দক্ষিণ বিল,কামারকুড় বিল এবং কুল্যার মোড়সংলগ্ন বিলের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হয়েছে। স্লুইস গেট পরিষ্কার করায় পানির প্রবাহও স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানান এলাকাবাসী।
কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজাহারুল ইসলাম,শওকাত,রফিকুল ইসলাম,মোবারক হোসেন,মাজেদ,রবিউল ইসলাম, ইউনুস,নজু ইসলাম,মিলন,আহসান,রিজাউল ইসলামসহ স্থানীয়রা।
অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন,”জলাবদ্ধতা এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা। মানুষের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়দের আশা,খালটি পরিষ্কার হওয়ায় বর্ষা মৌসুমে পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহীদুল

Update Time : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬