০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্দার

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২১শে জুলাই ২০২৬ইং রোজঃ-মঙ্গলবার
শ্রীমঙ্গল শহরে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ৫ নং পুল এলাকায় বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় বাসিন্দা ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় কিছু মানুষ সাপটিকে হত্যা করার চেষ্টা করেন।
এলাকার সচেতন কয়েকজন ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩২ থেকে ৩৫ কেজি।
উদ্ধারের পর অজগর সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের বিশাল অজগর উদ্দার

Update Time : ০৪:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬