১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহজাহানকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন।

প্রশাসন জানায়, পাহাড় ও টিলা কেটে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

খাগড়াছড়িতে টিলা কেটে মাটি উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০২:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬