০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াইফাই বিল উত্তোলন স্কুলে নেই সংযোগ প্রধান শিক্ষকের স্বীকারোক্তির পরও নেই ব্যবস্থা, প্রশ্নের মুখে বেলাব উপজেলা শিক্ষা অফিস

নিজস্ব প্রতিবেদক,

নরসিংদী জেলায় বেলাব উপজেলার আব্দুল্লাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ওয়াইফাই বিল উত্তোলন করা হলেও বিদ্যালয়ে বাস্তবে কোনো ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগের সমর্থনে বিল-সংক্রান্ত নথি, ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ রয়েছে। বিষয়টি নিয়ে এর আগেও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ না থাকা সত্ত্বেও নিয়মিত সরকারি অর্থে বিল উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা আক্তার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকেও বিষয়টি অবগত করেন। কিন্তু দীর্ঘ দিন পার হলেও তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি উপজেলা শিক্ষা অফিসার। অভিযোগ জানার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু কেন?

স্থানীয়দের ভাষ্য, একাধিকবার অভিযোগ জানানো এবং সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা না নেওয়ায় সরকারি অর্থের সঠিক ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে শিক্ষাবিদদের মতে, ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার যে অর্থ বরাদ্দ দিচ্ছে, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দায়িত্ব। অভিযোগের পরও দীর্ঘ সময় ব্যবস্থা না নেওয়া হলে তা জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ওয়াইফাই বিল উত্তোলন স্কুলে নেই সংযোগ প্রধান শিক্ষকের স্বীকারোক্তির পরও নেই ব্যবস্থা, প্রশ্নের মুখে বেলাব উপজেলা শিক্ষা অফিস

Update Time : ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬