০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় রাজৈ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত

​ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী রাজৈ উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​গত ২৯ জুন (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভালুকা-এর বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
​’জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি’-তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেয় এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে।
​কর্মসূচিতে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ, আতিউর রহমানসহ আরও অনেকে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এই র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​র‍্যালি শেষে সংক্ষিপ্ত এক সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে এখনই আমাদের সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার বর্জন ও অধিক পরিমাণে গাছ লাগানোর মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এই ধরনের সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত সকলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ভালুকায় রাজৈ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬