
মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় এক মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন (শুক্রবার) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা যুব বিভাগের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা “সচেতন পরিবার, সুস্থ সমাজ, মাদক মুক্ত দেশ আমাদের আওয়াজ” এবং “আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি” সম্বলিত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
র্যালিটি দাগনভূঞা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। একই সাথে মাদকের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উক্ত মাদকবিরোধী র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা যুব বিভাগের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
প্রতিনিধির নাম 



















