০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত পোশাকবিধি অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রেখে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও মনোযোগী হওয়ার নির্দেশনা দেন।
প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) রনি হাওলাদার।
পরে অনুষ্ঠিত কল্যাণসভায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা কয়েকজন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ এমদাদুল-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) এবং জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা

Update Time : ০৫:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬