০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর হাসপাতালে দালালের মাধ্যমে রোগী প্রতারণার অভিযোগে সুমন গ্ৰেফতার

নিজস্ব প্রতিবেদক

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সুমন (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

আটক সুমন যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার বাসিন্দা। তিনি বাবু দেবনাথের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে অবস্থিত বেসরকারি ক্লিনিকে পাঠাতেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তারা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহিত করেন। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল। তবে পরবর্তীতে আটক ব্যক্তির স্ত্রীর সুপারিশ ও অনুরোধের প্রেক্ষিতে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যশোর সদর হাসপাতালে দালালের মাধ্যমে রোগী প্রতারণার অভিযোগে সুমন গ্ৰেফতার

Update Time : ০৬:৩১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬