০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

মো:সামিরুল ইসলাম:​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রবিবার (১৪ জুন ) বিজিবি’র মনাকষা বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১৬২ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
​বিজিবি সূত্র জানায়, আজ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ৫৩ বিজিবি’র অধীনস্থ মনাকষা বিওপির একটি দল শিবগঞ্জ থানাধীন রানীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে প্রথম বিশেষ অভিযানটি চালায়। সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়।
​পরবর্তীতে, একই গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কোটালীপাড়া গ্রামেই দ্বিতীয় দফা অভিযান চালায় বিজিবি। এ সময় সেখান থেকে আরও ১১৮ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়।
​জব্দকৃত মাদক: ৪৪ বোতল ফেয়ারডিল ও ১১৮ বোতল এস্কাফ সিরাপ (মোট ১৬২ বোতল)।
​আনুমানিক বাজার মূল্য: ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।​চলতি জুন মাসেই পৌনে ৩ লাখ টাকার মাদক জব্দ ​নিয়মিত অভিযানের অংশ হিসেবে চলতি জুন মাসেই সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে ৫৩ বিজিবি। চলতি মাসে এ পর্যন্ত ভারতীয় ৬২১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে; যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০/- (দুই লক্ষ আটাত্তর হাজার) টাকা।
​মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
​অভিযানের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন:
“সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের এই মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

Update Time : ০৬:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬