১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদর উপজেলার রামনগরে ৫০ শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন: মুন্সী নাজমুল

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুলের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিটি শিশুকে একটি করে ব্যাডমিন্টন র‌্যাকেট ও দুটি করে কর্ক উপহার দেওয়া হয়।

স্থানীয় ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নাজমুল। এ সময় তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না, স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুন্সি নাজমুল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী, সমৃদ্ধ ও আদর্শ বাংলাদেশ গড়তে হলে শিশুদের নৈতিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি সুশিক্ষায় গড়ে তুলতে হবে।

তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

খেলার সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠান শেষে শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হলে এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যশোর সদর উপজেলার রামনগরে ৫০ শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন: মুন্সী নাজমুল

Update Time : ০৪:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬