১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর ধামইরহাট উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দম্পতিকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে ধামইরহাট পৌরসভার মঙ্গলোঠী এলাকার ৭ নম্বর পৌর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বের পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি মো. রাজু হোসেন (৩০) ও তার স্ত্রীকে মারধর করেন। এ সময় তাদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনায় আহত রাজু হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে তিনি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ধামইরহাট থানার পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৫:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬