
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা লেগে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে মহাদেবপুর সদরের ব্রিজ রোড এলাকার কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন উপজেলার ঘুটুপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আরাফাত দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নদীর পশ্চিম দিক থেকে ব্রিজ পার হয়ে পোস্ট অফিস মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 



















