০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোকামতলায় জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল সফল করতে ময়দানহাট্টায় প্রস্তুতি সভা

​মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):-

বিএনপি সরকারের প্রথম জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আগামীকাল বগুড়ার মোকামতলায় অনুষ্ঠিতব্য আনন্দ মিছিল সফল করার লক্ষ্যে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​বগুড়া জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিকের নির্দেশনায় এই সভার আয়োজন করা হয়।
​ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে সভায় ১২জুন( আগামীকালকের)এর কর্মসূচির রূপরেখা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।
​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামিউল বাবী সাকি, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সুজা, সাংগঠনিক সম্পাদক আইনুল হক, দপ্তর সম্পাদক আহসান হাবিব বাবুল ও বিএনপি নেতা মুনসুর রহমান প্রমূখ।
​দলীয় সূত্রে জানা গেছে, আগামীকালের এই আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম। প্রতিমন্ত্রীর উপস্থিতি ও কর্মসূচিকে সফল করতে ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মোকামতলায় জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল সফল করতে ময়দানহাট্টায় প্রস্তুতি সভা

Update Time : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬