০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানায় নতুন ওসি হিসেবে মো. নজরুল ইসলামের যোগদান: অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা গড়ার প্রত্যয়

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ও সীমান্তবর্তী দর্শনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দর্শনা থানার দায়িত্বভার গ্রহণ করেন। তার এই যোগদানের মধ্য দিয়ে দর্শনা থানা পুলিশিং কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

থানা সূত্রে জানা গেছে, মো. নজরুল ইসলাম এর আগে বাগেরহাট জেলার চিতলমারী থানায় অত্যন্ত সফলতার সাথে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন মাদক নির্মূল, চুর-ছিনতাই প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়ে তিনি একজন দক্ষ, সৎ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে সুনাম অর্জন করেন।

নবাগত ওসি মো. নজরুল ইসলামের স্থায়ী নিবাস যশোর সদর এলাকায়। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদানের মাধ্যমে তাঁর গৌরবময় পুলিশিং ক্যারিয়ার শুরু করেন। এরপর দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা ও ইউনিটে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কাজের প্রতি আন্তরিকতা, বিচক্ষণতা এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে তিনি বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রশংসিত হয়েছেন।

দর্শনা থানায় মো. নজরুল ইসলামের যোগদানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও নতুন আশার আলো দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে দর্শনায় মাদক চোরাচালান, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো কিছু সামাজিক অপরাধের প্রবণতা রয়েছে। স্থানীয় সুশীল সমাজ, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ আশা প্রকাশ করেছেন যে, নবাগত ওসির দৃঢ় ও আপসহীন নেতৃত্বে দর্শনা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে। মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অপরাধীদের বিরুদ্ধে তিনি দ্রুত কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। দর্শনা থানাধীন প্রতিটি এলাকাকে একটি সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অপরাধী যেই হোক না কেন, তার কোনো ছাড় নেই।”

তিনি আরও বলেন, “পুলিশ ও জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। দর্শনা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত এবং মাদক-সন্ত্রাস মুক্ত করতে আমি স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং সর্বস্তরের সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

দর্শনা থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নবাগত ওসির নেতৃত্বে আজ থেকেই অপরাধ বিরোধী বিশেষ অভিযান ও রাত্রিকালীন টহল জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনা থানা পুলিশ চব্বিশ ঘণ্টা নিয়োজিত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দর্শনা থানায় নতুন ওসি হিসেবে মো. নজরুল ইসলামের যোগদান: অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা গড়ার প্রত্যয়

Update Time : ০৩:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬