০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক আলী রাহিদুজ্জামান

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক আলী রাহিদুজ্জামান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোরের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক গত ৮ জুন-২০২৬ তারিখে স্বাক্ষরিত আদেশে বিদ্যালয়টির জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আলী রাহিদুজ্জামানের পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সতীশ চন্দ্র রায়,অভিভাবক সদস্য হিসেবে কৃষ্ণপদ গাইন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নব-গঠিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের প্রত্যাশা,আলী রাহিদুজ্জামান,র নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

নব-গঠিত কমিটির সভাপতি আলী রাহিদুজ্জামান বলেন,“শিক্ষা বোর্ড আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে,তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

বিদ্যালয় সংশ্লিষ্টদের আশা,নবগঠিত এডহক কমিটির মাধ্যমে দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

তুয়ারডাঙ্গা হাজী ফেরাজতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক আলী রাহিদুজ্জামান

Update Time : ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬