০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বজ্রপাতে সাব্বির নামের এক শিক্ষার্থীর মৃত্যু

মিজানুর রহমান, জেলা প্রতিনিধি (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলার বজ্রপাতে সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার (৯ জুন) সকালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর স্কুল পাড়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাব্বির হোসেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুল পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে আবহাওয়া বিরাজ করছিল কাজ শুরু হওয়ার আগেই সাব্বির মাছ ধরার উদ্দেশ্যে একটি জলাশয় জাল ফেলতে যান। জাল ফেলে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন, বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাব্বির।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে স্বজনরা নিশ্চিত হন যে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া।
সাব্বিরের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে কানাইকান্দর গ্রামজুড়ে শোকের মাতম চলছে। প্রতিবেশীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, জলাশয়, গাছের নিচে কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করলে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শেরপুরে বজ্রপাতে সাব্বির নামের এক শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬