১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নাটোরের সিংড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে স্বাস্থ্য কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেন।
র‍্যালি শেষে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম খোকন, স্বাস্থ্য কর্মী আব্দুল মমিন প্রমূখ।
বক্তারা বলেন, একটু সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার কামড় থেকে নিরাপদে থাকা এবং এ মশার বংশবৃদ্ধি বন্ধ করা বেশি জরুরি। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা মুলত এডিস মশার মাধ্যমে মানবদেহে বিস্তার করে। তাই এডিস মশার বংশবৃদ্ধি বন্ধ করতে বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিস্কার পরিছন্ন রাখতে হবে। এছাড়া কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার আহবান জানান বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি অনুষ্ঠিত

Update Time : ০২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬