১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও মশক নিধন অভিযান

এসএম নাইমুল ইসলাম জিহাদ
বিশেষ প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলা

ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন: “সবাই মিলে দেশ গড়ি, এক সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শহরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা প্রচার করে।

র‍্যালি শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক স্প্রে এবং জমে থাকা পানি অপসারণের কার্যক্রম পরিচালনা করা হয়।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু বর্তমানে দেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে প্রতিবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তারা বলেন, এডিস মশা সাধারণত বাসাবাড়ির ছাদ, বারান্দা, আঙিনা, ফুলের টব, অব্যবহৃত টায়ার, প্লাস্টিকের পাত্র, ড্রাম, নারকেলের খোসা এবং পরিষ্কার জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যালি ও মশক নিধন অভিযান

Update Time : ০২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬