০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনির বাওচাষ স্কুলে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ।।অফিস সহকারী বিকাশ সাসপেন্ড

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে স্কুল ছাত্রী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শোভনালী ইউনিয়নের বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিকাশ চন্দ্র সাহাকে সাসপেন্ড করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে,বাওচাষে নানার বাড়িতে আসা ২য় শ্রেণির ছাত্রী গত সোমবার সন্ধ্যায় স্কুলের পার্কে ঘুরতে ছিল। এসময় স্কুলের অফিস সহকারী/নৈশ প্রহরী বিকাশ চন্দ্র সাহা শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার,কান্নাকাটি করলে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে নানাদের জানালে নানা,মামারা জমিদাতা আলাল হোসেনের বাড়িতে গিয়ে অভিযোগ করলে তিনি বিকাশ চন্দ্র সাহাকে ডেকে জিজ্ঞাসা করলে ঘটনা প্রমানিত হয়। তখন প্রধান শিক্ষক ছাবিনা খাতুনকে ডেকে বিষয়টি নিয়ে পরামর্শ শেষে উপজেলা শিক্ষা অফিসার/ক্লাস্টার অফিসারকে অবহিত করা হয় এবং তার নিকট থেকে স্কুলের চাবি ফেরৎ নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ক্লাস্টার অফিসার মোস্তাফিজুর রহমান স্কুলে গিয়ে সভায় মিলিত হন এবং শুনানী/জানাবোঝা শেষে বিকাশকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ জানান,বিকাশ এর আগেও অনুরূপ জঘন্য কাজ করায় তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছিল। তবে প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন।
অফিস সহকারী বিকাশ চন্দ্র সাহা ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন।
স্কুলের প্রধান শিক্ষক ছাবিনা খাতুন জানান,স্কুলে ঈদের ছুটি চলছিল। আমি চাই সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান,অভিযোগ পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ,ভিকটিম ও পরিবারের লোকজনের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিকাশকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত করে প্রমানিত হলে স্থায়ী সাসপেন্ড করা হবে। থানায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,মামলা পরিবারের পক্ষ থেকে করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আশাশুনির বাওচাষ স্কুলে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ।।অফিস সহকারী বিকাশ সাসপেন্ড

Update Time : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬