০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিক ফারুক ইকবাল সভাপতি, আজিজ সিকদার সাধারণ সম্পাদক, এ কে রিফাত সাংগঠনিক সম্পাদক, সুব্রত আপন দপ্তর সম্পাদক, আবু বক্কর অর্থ সম্পাদক এবং মিজবাহ প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, নবনির্বাচিত এই নেতৃত্ব মহেশখালী উপজেলা প্রেসক্লাবকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে তাঁদের নেতৃত্ব কার্যকর অবদান রাখবে বলে প্রত্যাশা করা হয়।
নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে আরও বলা হয়, ঐক্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধকে ধারণ করে প্রেসক্লাবকে এগিয়ে নিতে নবনির্বাচিত কমিটি সফল হবে বলে সকলের বিশ্বাস।
এ সময় নবনির্বাচিত সভাপতি ফারুক ইকবাল, সাধারণ সম্পাদক আজিজ সিকদারসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়। পাশাপাশি মহেশখালী উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্যও কামনা করা হয়।
অভিনন্দন ও শুভকামনা রইল মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের প্রতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা

Update Time : ১২:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬