০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে “জেসমিন” প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের (PWD) ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন, ব্যবসা পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করা।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও, জামালপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে (DPO) চিহ্নিত করতে জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা হোসাইন আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুজিত চিসিম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার সিমসাং ফ্রিং চাম্বুগং।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

জামালপুরে “জেসমিন” প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬