
আবির হোসেন
বিশেষ প্রতিনিধি:-
যশোর-২ অঞ্চলের সলুয়াবাজার শাখার আওতাধীন ইসলামপুর গ্রামে ব্র্যাকের উদ্যোগে কৃষি পরামর্শ ও বিনামূল্যে বীজ বিতরণ করেছে। বুধবার (৩ জুন ২০২৬) আয়োজিত এ সভায় মোট ৮০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭০ জন নন-ক্লায়েন্ট এবং ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ রোকনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) শহিদুল ইসলাম , সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মৃত্তিকা ঘোষ, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) জেসমিন আক্তার সিডিও (দাবি) সেলিনা আক্তার সহ প্রোগ্রাম এসিস্ট্যান্ট (দাবি) মো. আবির হোসেন।
সভায় ব্র্যাকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও আর্থিক সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে ‘আমার হিসাব’, সেল্ফ প্রোগ্রাম, সাধারণ সঞ্চয়, ডিপিএস, ছায়া সঞ্চয়, ফিশ ফার্মিং, ব্রাক আইনি সহায়তা,গবাদিপশুর বীমা, মানি প্ল্যান্ট, শস্য বীমাসহ কৃষিক্ষেত্রে উচ্চ ফলন নিশ্চিতকরণে আধুনিক প্রযুক্তি ও কৌশলের বিষয়গুলো।
বক্তারা বলেন, ব্র্যাকের বহুমুখী সেবা ও উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিচর্চায় উদ্বুদ্ধ করতে এসব কার্যক্রম সহায়ক ভূমিকা রাখছে।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে দুই প্যাকেট করে সবজির বীজ বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 



















