০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাই খনিজ কয়লা ও দুটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
৩ জুন(বুধবার) কোস্ট গার্ড পূর্ব জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।
অভিযানকালে সন্দেহভাজন দুটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের নৌকাও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কয়লা ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কর্ণফুলী নদী ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ

Update Time : ০১:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬