০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অপহরণচেষ্টার শিকার মার্কিন শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে অপহরণচেষ্টার শিকাভর ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন টেকনাফ মডেল থানার শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র‌্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় স্থানীয় জনতা অপহরণচেষ্টায় জড়িত তিনজনকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। র‌্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
গ্রেফতারকৃতরা হলেন শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব জানায়, ২ জুন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়ির সামনে থেকে ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

টেকনাফে অপহরণচেষ্টার শিকার মার্কিন শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

Update Time : ১২:৫৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬