
নিজস্ব প্রতিনিধি //
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এলাকায় ঈদ পুনর্মিলনী মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১ জুন (সোমবার) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
এসময় তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির শেখ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা আসলাম মোল্লা, আরিফ মোল্লা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, শিহাবুল ইসলাম সিহাব, রনি লস্কর, পাপ্পু মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিনিধির নাম 



















