
মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষীদের কাছ থেকে প্রতিমন ৫২ কেজিতে আম ক্রয় করার দাবি আড়তদারদের
। মঙ্গলবার আমচাষী, ব্যবসায়ি ও আড়তদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানান তারা। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড.মু: মিজানুর রহমান,উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা রুমা,উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, আরো বক্তব্য রাখেন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব, আমচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব,আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর স্টেশন বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, আমচাষী মাহমুদুল হাসান মামুন,সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহঅন্যরা।সভায় স্থানীয় আমচাষী, ব্যবসায়ি ও আম আড়তদার সমিতির নেতৃবৃন্দের সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মন ধরে আম ক্রয় করার দাবি জানান। তবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন জানান আমের ওজনের বিষয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হলে তা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে আম বিপণন সংশ্লিষ্টরা।
প্রতিনিধির নাম 



















