
মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার ।
রবিবার (৩১ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অদ্য ৩১ মে ২০২৬ তারিখ আনুমানিক ২০৩০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে উলবুনিয়া জুরাকাটি নামক স্থান অবস্থান করে। আনুমানিক ২০৪৫ ঘটিকায় সন্দেহভাজন ০১ জন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গ্রামের দিকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল (১) নুরুল বাসার (২৬), পিতা-সৈয়দ হোসেন, গ্রাম-পুটিবানিয়া, ডাকঘর-বালুখালী, থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজারকে আটক করে। পরর্বতীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার নিকট হতে কালো কাপড়ের ব্যাগের ভিতর হতে খাকী রঙ্গের প্যাকেটের নীল রঙ্গের বায়ুরোধী ০৬ কাট অথ্যার্ৎ ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের এর মাধ্যমে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 



















