০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা নর্থ বেঙ্গল বি.এম কলেজে ম্যানুয়াল বহির্ভূত একই পদে একাধিকবার নিয়োগ দেওয়ার প্রতিবাদে সোমবার (১জুন) বিকাল ৫টায় সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষক কর্মচারী বৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকদের পক্ষে লিখত বক্তব্যে পাঠ করে আমিনুর রহমান বলেন পাটগ্রামে নর্থ বেঙ্গল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ রোজিনা খাতুন ও তার স্বামী অত্র কলেজের প্রতিষ্ঠাতা আব্দুর রউফ বসুনীয়া গত ২০০৪ ইং সালে আমাদেরকে অত্র নর্থ বেঙ্গল কলেজে আমাদের কে শিক্ষক ও বিভিন্ন পদে যোগদানের প্রস্তাব প্রদান করে বলেন যে, যোগদান করতে হলে পদ অনুয়য়ী প্রত্যেককে দুই থেকে ছয় লক্ষ টাকা কলেজে অনুদান দিয়ে যোগদান করতে হবে।

পরবর্তীতে আমাদের আরও ৪,৫০,০০০/- টাকা দিতে হবে বলে আমাদের কাছে ওয়াদা নেয়। আমরা যোগদানের পর হতে নিয়মিত অফিস করিতে থাকি। আমিনুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন কিছু দিন পরে জানতে পারি যে, কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালায় আমাদের পদটি নাই, পরবর্তীতে আমি তাহাদের কাছে বিষয়টি জানতে চাহিলে তাহারা আমাকে জানান যে, তুমি কোন চিন্তা করিও না আমরা তোমাকে অন্য পদে নিয়োগ দিয়ে তোমার বিল করে দিব সেটা আমরা দায়িত্ব নিলাম। আমি তাদের কথামত সরলবিশ্বাসে নিয়মিত অফিস করতে থাকি এবং পরবর্তীতে আমাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান দেখান।

কিছু দিন পর জানতে পারি যে, তারা আমাকে বাদ দিয়ে নতুন কিছু ব্যক্তির কাছে গোপনে ১২,০০,০০০/-চুক্তিতে আগাম ৬,০০,০০০/-টাকা নিয়ে তাদের নিয়োগ দেওয়ার সব আয়োজন শেষ করেছে। মহোদয় আমি দীর্ঘ দিন যাবত অত্র কলেজে নিরলস ভাবে শ্রম দিয়ে আসছি। ইতিমধ্যে আমার চাকুরীর বয়স সীমাও শেষ হয়েছে।

এছাড়াও উক্ত সময় আমি যে, জমি বিক্রয় করে তাদের ১,৫০,০০০/- প্রদান করি উক্ত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। উপরোক্ত ব্যক্তিদ্বয় আমার পারিবারিক ও ব্যক্তি জীবনের অপরোনীয় ক্ষতি করেছে। প্রকাশ থাকে যে, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম উক্ত ব্যক্তিদ্বয় জাল কাগজপত্র তৈরি করে চলতি মাসের ০৬ জুন শনিবার জাল কাগজপত্রাদি তৈরি করে একটি নিয়োগ পরীক্ষা নেওয়ার পায়তারা চালাচ্ছেন। তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসন ও অত্র কলেজের সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি তাহারা যে, প্রতারক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অফিস সহকারী পদে নিয়োগ প্রাপ্ত আমিনুর রহমান কম্পিউটার অপারেটর আমির হামজা শিক্ষক আব্দুল পনি ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিয়াউল হক !

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পাটগ্রাম বিএম কলেজের শিক্ষক নিয়োগের প্রতীবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬