১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ নিউইয়র্কে প্রবীণদের দেশীয় কালচারের আমেজে সেবা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশি আমেরিকান আব্দুল কাদের শিশির (সিআইপি)’র নেতৃত্বাধীন ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র পরিধি জ্যাকসন হাইটসে ব্যস্ততম এলাকায় অষ্টম শাখা উদ্বোধনের মধ্য দিয়ে আরো বিস্তৃত হলো। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী-অভিনেতা-অভিনেত্রীদের উচ্ছ্বল উপস্থিতিতে গত শুক্রবার,২২ মে ২০২৬,সন্ধ্যায় ফিতা কেটে এ শাখার উদ্বোধন করেন ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র প্রেসিডেন্ট এবং সিইও আব্দুল কাদের শিশির। এ সময় তিনি উল্লেখ করেন, আমি ব্যবসা করতাম ম্যানহাটানে। করোনা মহামারিতে অনেক প্রিয়-পরিচিত জনকেও হারিয়েছি। সেই মহামারি থেকে জেগে উঠার পরিক্রমায় ২০২২ সালে আমার মনে হয়েছে যে, এই বেঁচে থাকার মানে কি। এই মহামারিতে যদি আমি মারা যেতাম, তাহলে কী রেখে যেতাম। তখনই মনে হয়েছে, যে ব্যবসা আমি করছি সেটিতেও মানুষের সেবা হচ্ছে। তবে আরো ভালো হবে যদি হেল্লখ কেয়ার সেক্টরে যাই। সেখান থেকে হেল্্থ কেয়ার সেক্টরে আসা। একইসাথে আমার সহধর্মিনী শিফা আমিনের বহুদিনের আশা ছিল প্রবীণ নিবাস স্থাপনের। বাংলাদেশে একটি বৃদ্ধাশ্রম করার শখ ছিল তার। কিন্তু যেহেতু আমরা নিউইয়র্কে রয়েছি, তাই এখানে ডে কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা নেই এবং আমাদের বাবা-মা ও প্রবীণরা দেশীয় আমেজে সেবা নিতে পারছেন। হালাল খাদ্য থেকে শুরু করে বাংলা ভাষায় সমবয়েসী অনেকের সাথে আড্ডাসহ বিনোদনের যাবতীয় সুযোগ পাচ্ছেন। আব্দুল কাদের শিশির উল্লেখ করেন, সেই সেন্টারে যথাযথ প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্যেও আমি কর্মীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। একজন বয়স্ক মানুষের মনোভাব অনুধাবনের পর তাকে টেককেয়ার করা তথা ওষুধ-পথ্য প্রদান এবং বিনোদনের যাবতীয় ব্যবস্থাও করা হয়েছে। আর সেজন্যে নিউইয়র্ক স্টেটের অনুমোদনে একটি ট্রেনিং স্কুলও স্থাপন করেছি। সেই যাত্রা শুরু হয় জ্যামাইকার হিলসাইড এভিনিউ থেকে। এরপর প্রবীণদের সেবার কার্যক্রম এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, কুইন্স, ব্রঙ্কস ছাড়িয়ে লং আইল্যান্ডে ইতিপূর্বে ৭টি শাখা স্থাপন করতে হয়। আব্দুল কাদের শিশির বলেন, আমার ইচ্ছা ছিল সকলের কাছাকাছি থেকে সেবা কার্যক্রমকে আরো জোরদার করার। সে তাগিদেই জ্যাকসন হাইটসের মত স্থানে আজ আর অষ্টম শাখা খোলা হলো। আশা করছি আগের মতো সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় কমিউনিটির বিশিষ্টজনদের সাথে নিয়ে ফিতা কেটে এই সংস্থার উদ্বোধন করা হয়। এরপর বহুজাতিক এ সমাজে নিজস্ব সংস্কৃতির আবহে প্রবীণ এবং অসুস্থ মানুষদের সেবা প্রদানে ‘অ্যল কাউান্টি হোমকেয়ার’র বিভিন্ন উদ্যোগের আলোকে বক্তব্য দেন সংস্থাটির হেলথকেয়ার গ্রুপের চেয়ারওম্যান শিফা আমিন। সংস্থাটির বিগত বছরগুলোর সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্য দেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ এবং ফাহাদ সোলায়মান, কমিউনিটি লিডার শাহ শহিদুল হক সাঈদ, তারিক হাসান খান। অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেতা সজল, অভিনেত্রী মৌসুমী, নারী উদ্যোক্তা কণা রেজাও অ্যল কাউন্টি হোমকেয়ারের সেবামূলক কার্যক্রমে প্রবাসীদের আগ্রহের তথ্য উপস্থাপন করেন। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন ডা. মাসুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, তরিকুল ইসলাম বাদল প্রমুখ। এ সময় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে, গত ৫ বছরে অন্তত ৫ হাজার প্রবীণকে আন্তরিক আতিথেয়তায় সেবা দেয়া হয়েছে। দিন যত বাড়ছে ততই বাড়ছে সেবা নিতে আগ্রহী বয়স্কদের সংখ্যা এবং এটাই হচ্ছে বিদ্যমান আইন মেনে হোমকেয়ার এবং ডে কেয়ার সার্ভিসে ‘অ্যল কাউন্টি হোম কেয়ার’র সাফল্যের প্রমাণ। প্রসঙ্গত উল্লেখ্য, সেবামূলক সংস্থাটির প্রধান আব্দুল কাদের শিশির ইতিমধ্যেই ‘বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন’ নামক একটি ব্যাংকের অনুমোদন পেয়েছেন। সেটি আনুষ্ঠানিকভাবে চালুর প্রক্রিয়া চলছে। এবং তা চালু হলে যুক্তরাষ্ট্রের মুল্লুকে সেটি হবে কোনো বাংলাদেশি আমেরিকানের মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ ব্যাংক। সে কথাও এ সমাবেশে জানানো হয়। আরো উল্লেখ্য, প্রবাসে কষ্টার্জিত অর্থের বড় একটি অংশ নিয়মিতভাবে বাংলাদেশে প্রেরণের স্বীকৃতি হিসেবে কয়েক বছর আগে আব্দুল কাদের শিশিরকে ‘সিআইপি’ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো

Update Time : ০৬:৪৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬