০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জের লালদহ এলাকায় ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ, চালক পলাতক

মিজানুর রহমান, জেলা প্রতিনিধি (বগুড়া):-

বগুড়ার শিবগঞ্জে আলু বোঝাই একটি ট্রাকের চাপায় আশরাফ আলী (৫৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশরাফ আলী বগুড়া সদরের চক হবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা।
​শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার লালদহ নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে আশরাফ আলী বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে তাঁর গ্রামের বাড়ি কুড়াহার দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি আলু বোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার তীব্রতায় নিহতের মরদেহ চাকার নিচে পিষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে যায়। পরে তাঁর সাথে থাকা প্রয়োজনীয় কাগজপত্র দেখে স্থানীয়রা পরিচয় শনাক্ত করেন।
​ঘটনার পর পরই চালক ট্রাকটি রেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলু বোঝাই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শিবগঞ্জের লালদহ এলাকায় ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী নিহত, ট্রাক জব্দ, চালক পলাতক

Update Time : ০২:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬