০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ আরিফুল ইসলামকে দেখতে চায় যুব সমাজ

মোঃ শিহাব উদ্দিন
স্টাফ রিপোর্টার

আসন্ন ২ নম্বর চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সৌদি আরবের হাইল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শেখ আরিফুল ইসলামকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নের তরুণ ও যুবসমাজ।
স্থানীয় যুবকদের উদ্যোগে প্রচারিত এক বার্তায় বলা হয়েছে, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও শেখ আরিফুল ইসলাম এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ড ইউনিয়নের মানুষের কাছে ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
যুব সমাজের প্রতিনিধিরা বলেন, “চুনখোলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গঠনের জন্য আমরা শেখ আরিফুল ইসলামকে চেয়ারম্যান পদে দেখতে চাই। তিনি একজন দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী এবং সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”
তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে ইউনিয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুষম উন্নয়ন এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা বিশ্বাস করেন।
প্রচারিত বার্তায় উল্লেখ করা হয়, ‘দক্ষ নেতৃত্ব, উন্নয়নের প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সবার জন্য সমান সুযোগ’—এই চারটি মূল প্রতিশ্রুতিকে সামনে রেখে শেখ আরিফুল ইসলামকে চেয়ারম্যান পদে দেখতে চায় চুনখোলা ইউনিয়নের যুব সমাজ।
স্থানীয়দের মতে, প্রবাসে সফলতার পাশাপাশি নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে শেখ আরিফুল ইসলাম ইতোমধ্যে ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুনখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ আরিফুল ইসলামকে দেখতে চায় যুব সমাজ

Update Time : ০২:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬