০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা,তদন্তে নেমেছে পুলিশ

এ এসএম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো.জুবায়েদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে ।

শুক্রবার(২৯মে) রাত ৮ টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানি মাদ্রাসা সংলগ্ন রাস্তায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জুবায়ের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জুবায়েরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ কিংবা এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনও জানা যায়নি। ইতোমধ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা,তদন্তে নেমেছে পুলিশ

Update Time : ০১:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬